যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৬
বাংলাদেশে দশমবারের মতো যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইটি প্রতিযোগিতার আয়োজিত হচ্ছে
প্রতিযোগিতার বিস্তারিত
দেশের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিকট হতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা হলো
স্থান
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, গ্রিন রোড, ঢাকা
তারিখ
১ আগস্ট, ২০২৬ (শনিবার)
সকাল ৮:০০টা - সন্ধ্যা ৬:০০টা
বয়সসীমা
১৪–২২ বছর
জন্ম নিবন্ধন সনদ/এনআইডির কপি প্রয়োজন
প্রতিযোগিতার ক্যাটাগরি
প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী মোট ৪ (চার)টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দৃষ্টি প্রতিবন্ধী
এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
শারীরিক প্রতিবন্ধী
এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বাক ও শ্রবণ প্রতিবন্ধী
এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (NDD)
৬ষ্ঠ শ্রেণি পাশ (সর্বনিম্ন)
* উচ্চতর যোগ্যতাসম্পন্ন প্রতিযোগীদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিটের কপি জমা দিতে হবে। স্নাতক ডিগ্রিধারী কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
প্রতিযোগিতার বিষয়সমূহ
প্রতিযোগীদের অবশ্যই কম্পিউটার পরিচালনা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Office Productivity Suites) এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
ওয়ার্ড
এক্সেল
পাওয়ারপয়েন্ট
ইন্টারনেট
প্রয়োজনীয় কাগজপত্র
জন্ম নিবন্ধন সনদ/এনআইডির কপি
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধিতার সনদ (সুবর্ণ নাগরিক কার্ড)
সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা মার্কশিটের কপি
কম্পিউটার পরিচালনা, Office Productivity Suites ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতার স্বপক্ষে প্রশিক্ষণ সনদের কপি
সুবিধাসমূহ
বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে
সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হবে
নির্বাচিত প্রতিযোগীদের যাতায়াত ভাতা প্রদান করা হবে
প্রতিটি ক্যাটাগরি থেকে ১ম স্থান অধিকারীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দল গঠন করা হবে
বিসিসি কর্তৃক পরিচালিত উচ্চতর প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের সুযোগ
আয়োজক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
(সার্বিক তত্ত্বাবধান)
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
(ব্যবস্থাপনা)
সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি
(সহযোগিতা)
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
(সহযোগিতা)
যোগাযোগ
অনলাইন আবেদন সংক্রান্ত
০১৭৫১-২৯৩৭৮৯
০১৫৩৫-১০১০৯৭
বিস্তারিত তথ্য
www.bcc.gov.bd
www.facebook.com/bcc.ict/